May 5, 2026
কক্সবাজার: অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ছয় শতাধিক যাত্রীকে আটক করেছে নৌবাহিনী। এ সময় একটি জাহাজ জব্দ করা হয়। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। টেকনাফ কোস্টগার্ডের কমান্ডার লে. শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬৩৫ জন যাত্রীসহ সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি জাহাজ জব্দ করা হয়েছে। তাদেরকে বর্তমানে সেন্টমার্টিন আনা হচ্ছে।