পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পুরুষেরা নারীদের কাছে যে ৮ টি বিষয় আশা করেন

Posted on November 15, 2014 | in লাইফস্টাইল | by

nw2সম্পর্কের ক্ষেত্রে এমন অনেক বিষয়ই রয়েছে যা সরাসরি বলা যায় না। এমনকি আকার ইঙ্গিতেও খুব ভালো করে বোঝানো যায় না। নারী পুরুষ উভয়ের মধ্যেই এই ধরণের অব্যক্ত কথা রয়েছে যা তারা মুখ ফুটে বলতে পারেন না। কিন্তু ঠিকই আশা করেন যে সঙ্গী তার এই মনের কথাগুলো বুঝে নিন। কারণ এই কথাগুলো সরাসরি বলতে গেলে হয়তো সম্পর্কে কিছুটা মনোমালিন্য আসতে পারে।
পুরুষেরা নারীর বেশ কিছু বিষয় নিয়ে অনেক বেশি আশা করে থাকেন। তারা নিজের স্ত্রী/প্রেমিকার কাছ থেকে আশা করেন কিছু বিষয়। এই বিষয়গুলো মুখ ফুটে বলতে না পারলেও পুরুষেরা চান সঙ্গিনী বুঝে নিন নিজ থেকেই।
১) তার কথা গুরুত্ব দিয়ে শুনুক
পুরুষেরা চান তারা যখন কথা বলছেন তখন সঙ্গিনী সব কাজ বাদ দিয়ে মন দিয়ে তার কথা শুনুন। তার কথা বলার সময় সঙ্গিনীর অন্য কোনো দিকে মনোযোগ দেয়া কোনো পুরুষই পছন্দ করতে পারেন না।
২) কিছুটা সময় নিজের মতো করে থাকতে দেয়া
বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা বা আড্ডা দিতে প্রায় সব পুরুষই পছন্দ করেন। এই ব্যাপারে মেয়েদের খবরদারী কোনো পুরুষেরই পছন্দ নয়। তারা চান এই ঘোরাফেরা এবং আড্ডার সময়টুকু যেনো তার সঙ্গিনী তার মতো করে থাকতে দেন।
৩) তার পছন্দের কাজগুলো একসাথে করা
পুরুষেরা চান তার পছন্দের গুরুত্ব দিন তার সঙ্গিনী। এমনকি পুরুষেরা এটাও চান তার পছন্দের কাজে তার সঙ্গিনী যোগ দিন। যেমন, অনেক পুরুষই চান তার সঙ্গিনী তার সাথে বসে খেলা দেখুন অথবা একসাথে বসে পছন্দের গেইম খেলুন।

৪) মেয়েলী কাজকর্মে তাকে না টানা
সঙ্গিনীর সাথে শপিং করতে যাওয়া পুরুষের কাছে সবচাইতে অপছন্দের কাজ। এই ধরণের মেয়েলী কাজ যেমন শপিং, সিরিয়াল দেখা, মেয়েলী গসিপ আড্ডায় যেতে একেবারেই পছন্দ করেন না ছেলেরা। তাই তারা চান সঙ্গিনী এইসকল ব্যাপারে তাকে না জড়ান।
৫) তার পছন্দের খাবার রান্না করা
সকল পুরুষই চান তার সঙ্গিনী অনেক ভালো রাঁধুনি হোন। আর একটু কষ্ট করে তার পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়ান। এই কাজটি ছেলেরা অনেক পছন্দ করেন।
৬) অযথা পরনিন্দা না করা
বেশীরভাগ মেয়েদের মধ্যে অযথা পরচর্চা এবং পরনিন্দার একটি অভ্যাস রয়েছে যা পুরুষের মধ্যে একেবারেই নেই। সঙ্গিনী এইধরনের হলে পুরুষেরা চান তার সঙ্গিনী যেনো এই ধরণের অযথা কথা তার সামনে না বলেন।
৭) মনের কথা মনে না রেখে বলে দেয়া
মেয়েরা অনেক কথা নিজেদের মধ্যে রেখে দিয়ে আশা করেন সঙ্গী মনের কথা বুঝে নিক। এই ব্যাপারটি পুরুষেরা একেবারেই পছন্দ করেন না। তারা চান তার সঙ্গিনী খোলামেলা ভাবে তাকে সব কথা জানিয়ে দিক।
৮) অদ্ভুত কোনো প্রশ্ন না করা
আমাকে কি সুন্দর দেখাচ্ছে, আমাকে কি মোটা দেখাচ্ছে, এই পোশাকে আমাকে কি ভালো দেখাবে ইত্যাদি ধরণের অদ্ভুত প্রশ্ন ছেলেরা পছন্দ করেন না। এবং মনে মনে আশা করেন এই অদ্ভুত প্রশ্নগুলো তার সঙ্গিনী না করুন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud