April 23, 2026
ফিচার ডেস্ক : বাঘের কামড়ে নয় থাবায় মৃত্যুযারা এতোদিন ভেবেছেন যে বাঘের থাবায় মানুষের মৃত্যু হয় তারা ভুল ভেবেছেন। মূলত বাঘ তার শিকারকে হত্যা করে শিকারের ঘাড়ে কামড় দিয়ে। বাঘ তার থাবা দিয়ে শিকার হত্যা করেছে এরকম ইতিহাস খুবই বিরল। কারণ বাঘের থাবার ভেতরে যে উচু নরম মাংস রয়েছে, তার কারণে শিকারকে কায়দা করে ধরা বাঘের পক্ষে সচরাচর সম্ভব হয় না।
সম্প্রতি ভারতীয় ৩৪ বছর বয়সী এক নারীকে একটি বাঘ থাবা দিয়ে হত্যার মাধ্যমে এই বিরল ঘটনাটি ঘটেছে। পরবর্তী সময়ে চিকিৎসকরা মৃত নারীর দেহ পরীক্ষা করে দেখেছেন যে, বাঘটির কোনো দাত না থাকার কারণে থাবা দিয়েই শিকারকে হত্যা করতে উদ্যত হয়েছে।
বাঘের শিকার হওয়া নারীটি ব্রহ্মপুর বনে তেন্দু পাতা সংগ্রহের জন্য গিয়েছিলেন। সেসময় রয়েল বেঙ্গল টাইগার দ্বারা আক্রান্ত হন তিনি। ঘটনার সময় অন্যান্যরা পাথর ছুড়ে বাঘটিকে তাড়ানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। তবে আশ্চর্যের বিষয় হলো, হামলার পরের দিনই ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরে বাঘটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিশেষজ্ঞরা বাঘটিকে পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে, বাঘটির মুখে কোনো দাত নেই এবং দাত না থাকার কারণে শিকার করতেও তার অসুবিধা হচ্ছিল। যে কারণে প্রায় লোকালয়ের কাছাকাছি চলে এসেছিল বাঘটি শিকারের সন্ধানে।
সর্বশেষ শুমারি অনুযায়ী ভারতে এখন রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা ১৬০০। তবে আশঙ্কাজনক হারে বাঘের সংখ্যা কমছে। এর অনেক গুলো কারণের মধ্যে চোরাশিকারি অন্যতম এবং জলবায়ুগত কারণেও বাঘের সংখ্যা ক্রমশ কমছে বলে অনেকেই দাবি করেন।