April 23, 2026
স্পোর্টস ডেস্ক : আরেকটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে মুমিনুলঢাকা: ২০টি কিংবা তারও বেশি টেস্ট ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে স্যার ডোনাল্ড (ডন) ব্র্যাডম্যানের পরই রেকর্ড বুকে নাম লিখে ফেলেছেন বাংলাদেশের লিটল মাস্টার মুমিনুল হক। চট্টগ্রাম টেস্টে করে ফেলেছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। তবে মুমিনুল হক দাঁড়িয়ে আরেকটি অসাধারণ রেকর্ডের সামনে। যেটি ব্র্যাডম্যানেরও নেই। শচীন-লারারা তো নেই’ই এই তালিকায়।
কী সেই রেকর্ড! টানা ৯টি টেস্টের কোন না কোন ইনিংসে ৫০-এর বেশি রান করেছেন বাংলাদেশের এ তরুণ। আর মাত্র তিন টেস্ট। পরের তিন টেস্টেও যদি মুমিনুল কোন না কোন ইনিংসে ৫০ কিংবা তার বেশি রান করতে পারেন তাহলে এ তালিকায় থাকা এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যাবেন তিনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়কই ২০১২ সালের ৩০ নভেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১২টি টেস্টের কোন না কোন ইনিংসে ৫০ কিংবার তারও অধিক রান করেছেন। এর মধ্যে আবার সেঞ্চুরি রয়েছে ৬টি।
ডি ভিলিয়াসের্রর পর সর্বোচ্চ ১১টি টেস্টের কোন না কোন ইনিংসে ৫০-এর বেশি রান করেছেন ক্যারিবীয় কিংবদন্তী স্যার ভিভ রিচার্ডস। ১৯৭৬ সালের শুরু থেকে ১৯৭৭ সালের শেষ পর্যন্ত এ ইনিংসগুলো খেলেন তিনি। রিচার্ডস ছাড়াও টানা ১১ টেস্টের কোন না কোনটিতে ৫০ এর অধিক রান রয়েছে ভারতের গৌতম গম্ভীর এবং বিরেন্দর শেবাগের। এছাড়া টানা ১০ টেস্টে এই কীর্তি রয়েছে ইংল্যান্ডের জন এডরিখ এবং ভারতের শচীন টেন্ডুলকারের।
টানা ৯ টেস্টে এই কীতি গড়েছেন মুমিনুল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের স্যার এভারটন উইকস, ইংল্যান্ডের আলেক স্টুয়ার্ট, অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, অস্ট্রেলিয়ার সাইমন ক্যাটিচ এবং শ্রীলংকার সাঙ্গাকারা।
এছাড়া টানা ৮ টেস্টে এই কীর্তি গড়ার রেকর্ড রয়েছে ১০জন ব্যাটসম্যানের। যাদের মধ্যে স্যার গ্যারি সোবার্স, ভারতের লক্ষ্মণ, ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড, গ্রাহাম গুচ, এন্ড্রু ফ্লিন্টফদের মত ব্যাটসম্যান। টানা ৭ টেস্টে এই কীর্তি গড়েছিলেন স্যার ডন ব্র্যাডম্যানও।