পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সিরাজগঞ্জ-৩ উপনির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ শুরু কাল

Posted on November 14, 2014 | in রাজনীতি | by

17ঢাকা: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শুরু হবে আগামী ১৫ নভেম্বর শনিবার থেকে।
শুক্রবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫, ১৬ ও ১৭ নভেম্বর শনি, রবি ও সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। নির্ধারিত ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১৭ নভেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভা এবং মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর ঈদের দিন সিরাজগঞ্জের রায়গঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বগুড়া নেয়ার পথে মারা যান সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার।
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ইসহাক ১৯৮৬, ২০০৭ ও ২০১০ সালে তিন দফা রায়গঞ্জ-তাড়াশ আসন থেকে সাংসদ নির্বাচিত হন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud