পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নুরুল হুদার হাত ধরেই রাজনীতিতে এসেছি: ফখরুল

Posted on November 14, 2014 | in রাজনীতি | by

19নিজস্ব প্রতিবেদক ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মরহুম নুরুল হুদা মির্জার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। তিনি যদি না থাকতেন তাহলে হয়তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারতাম না এবং রাজনীতিও করতে পারতাম না।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নুরুল হুদা মির্জা স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

‘বিশিষ্ট রাজনৈতিক নেতা নুরুল হুদা মির্জার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ শীর্ষক স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের মাঝে নুরুল হুদা মির্জার কর্মের কথা বিস্তারিত করতে হবে। তাই তিনি নুরুল হুদার উপর বই প্রকাশের জন্য সবার প্রতি আহ্বান জানান।
নুরুল হুদার প্রতি স্মৃতিচারণ করে তিনি বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা যখন বিপন্ন ঠিক তখন আমরা নুরুল হুদার মত একজন রাজনৈতিক নেতাকে হারিয়েছি। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজ গণতন্ত্র ও স্বাধীনতা বিপন্ন হতো না।

দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় মির্জা ফখরুল বলেন, নুরুল হুদা একজন বিরল মানুষ ছিলেন। কারণ তিনি কারো কাছ থেকে কোনও সহযোগিতা নিতেন না। বরং যতটুকু পারতেন সবাইকে তিনি সহযোগিতা করতেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud