পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শুরুতেই উইকেট হারাল জিম্বাবুয়ে

Posted on November 13, 2014 | in খেলাধুলা | by

005-1415869690ক্রীড়া প্রতিবেদক : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের করা ৫০৩ রানের জবাবে তারা প্রথম ইনিংসে ব্যাট করছে।
উদ্বোধনী জুটিতে মাঠে নামেন সিকান্দার রাজা ও ব্রিয়ান চারি। কিন্তু দলীয় ৯ রানের মাথায় রুবেলের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন চারি। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৯ রান।
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫০৩ রান করে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তামিম ইকবাল ও ইমরুল কায়েস জোড়া সেঞ্চুরি করেন। এ ছাড়া সাকিব আল হাসান ৭১, মুমিনুল হক ৪৮ ও রুবেল হোসেন ৪৫ রান করেন।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে সিকান্দার রাজা ৩টি উইকেট নেন। এ ছাড়া এম’শাঙওয়ে ও পানিয়াঙ্গারা ২টি করে উইকেট নেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud