May 4, 2026
বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে থাকা ভারতকে হটানোর লক্ষ্য নিয়েই শুক্রবার পার্থে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
শ্রীলংকার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজে আহমেদাবাদের দ্বিতীয় ওয়ানডেতে জয়ী হয়ে র্যাংকিংয়ের শীষে ওঠে ভারত। এরপর লংকানদের বিপক্ষে ৩-০ ম্যাচে এগিয়ে যাওয়ায় দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার চেয়ে ভারত এখন ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে। আর তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার চেয়ে ২ পয়েন্ট এগিয়ে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত।
শ্রীলংকার বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে জয় পেলে ভারতের পয়েন্ট হবে ১১৭। আর শ্রীলংকা জয়ী হলে তাদের পয়েন্ট হবে ১১৪।
শুক্রবারের ম্যাচে লংকা জয়ী হলে ভগ্নাংশের পার্থক্যে এগিয়ে থেকে ভারত শীর্ষে থাকবে। এমন হিসেব মাথায় রেখেই ২০১৫ বিশ্বকাপের ৯৩ দিন আগে নিজেদের মিশন শুরু করবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া ৩-২ ব্যবধানে সিরিজ জিততে পারলে তাদের পয়েন্ট হবে ১১৫ এবং দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১১৪। আর সিরিজের ফল উল্টো হলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১১৬ এবং অস্ট্রেলিয়ার ১১৩।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য সিরিজে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে জয় পেলে তাদের পয়েন্ট হবে ১১৭, দক্ষিণ আফ্রিকার পয়েন্ট নেমে যাবে ১১ তে। একই ব্যবধানে প্রোটিয়াসরা জয় পেলে ১১৮ পয়েন্ট অর্জন হবে তাদের, স্বাগতিকদের পয়েন্ট কমে হবে ১১১।