পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দিনশেষে টাইগারদের সংগ্রহ ৩০৩/২

Posted on November 12, 2014 | in খেলাধুলা | by

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ। দিনশেষে স্বাগতিকরা মাত্র দুই উইকেট হারিয়ে তুলেছে ৩০৩ রান। তামিম-ইমরুলের বিদায়ের পর ব্যাটিং ক্রিজে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেন মাহামুদুল্লাহ রিয়াদ এবং মুমিনুল হক। ৩১ রানের জুটি গড়ে দুই ব্যাটসম্যান দ্বিতীয় দিন আবারো ব্যাটিংয়ে নামবেন। মাহামুদুল্লাহ অপরাজিত আছেন ৫ রানে। আর মুমিনুল অপরাজিত আছেন ৪৬ রানে। এর আগে টস জিতে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম প্রথম ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন। স্বাগতিকদের হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে ঘরের মাঠে নামেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল এবং ১৯টি টেস্ট খেলা ইমরুল কায়েস। দুই ওপেনারের ব্যাটিং দৃঢ়তায় মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩১ ওভারে ৯১ রান। বিরতির পরে তামিম তার টেস্ট ক্যারিয়ারের ১৭তম 10247227_797152987010123_7992439559009774758_n-copyঅর্ধশতক তুলে নেন। তামিমের পরে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক করেন ইমরুল। ২০১০ সালেরই যেন পুণরাবৃত্তি ঘটিয়ে তামিম-ইমরুল উদ্বোধনী জুটিতে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান (২২৪ রান) সংগ্রহ করেন। এর আগে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ ১৮৫ রান তুলেছিলেন এই দুই ওপেনার। লডর্সে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় ইনিংসে তারা অনবদ্য এ কীর্তি গড়েছিলেন। সে ইনিংসে তামিম করেছিলেন ১০৩ রান আর ইমরুল করেছিলেন ৭৫ রান। গত টেস্টের সেঞ্চুরি হাঁকানো তামিম এ টেস্টেও শতক হাঁকান। ১৫০ বলে ১৪টি চার আর একটি ছয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক করেন তামিম। তামিম ইকবালের পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক করেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। ১৯১ বলে ৯টি চার আর ২টি ছয়ে তিনি টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকান। অবশেষে ২২৪ রানে প্রথম উইকেটের পতন হয় বাংলাদেশের। সিকান্দার রাজার বলে লম্বা শট খেলতে গিয়ে হ্যামিল্টন মাসাকাদজার ক্যাচে পরিণত হন তামিম ইকবাল। আউট হওয়ার আগে তিনি ১৭১ বলে ১৪টি চার ও একটি ছয়ে ১০৯ রান করেছিলেন। তামিমের বিদায়ের পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক হাঁকিয়ে সাজঘরে ফিরলেন ইমরুল কায়েস। আউট হওয়ার আগে তিনি ১৩০ রানের বীরোচিত এক ইনিংস খেলেন। ১২টি চার আর ২টি ছয়ে তিনি এ ইনিংসটি সাজান। মাসাকাদজার বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট ভুসি সিবান্দার হাতে ধরা পড়েন তিনি। ইতোমধ্যেই স্বাগতিকরা ২-০তে সিরিজ নিজেদের করে নিয়েছে। টাইগারদের অপেক্ষা তাই ধবল-ধোলাইয়ের। সিরিজের প্রথম টেস্টে তিন উইকেটে এবং পরের টেস্টে ১৬২ রানে জিম্বাবুয়েকে হারায় টাইগাররা। বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মমিনুল হক, রুবেল হোসেন, শুভাগত হোম, মাহামুদুল্লাহ, শফিউল ইসলাম, জুবায়ের হোসেন এবং তাইজুল ইসলাম।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud