পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নাচে গানে ভরপুর কনা

Posted on November 12, 2014 | in বিনোদন | by

kona-3 kona-2বিনোদন ডেস্ক : গানের সঙ্গে নাচের সম্পর্কটা দীর্ঘদিনের। তাই তো কণ্ঠশিল্পীদের নাচতে নাচতে গান গাইতে দেখা যায়। এবার কণ্ঠশিল্পী কনা আলভী আহমেদের ‘ইউটার্ন’ চলচ্চিত্রে নাচে গানে ভরপুর হয়ে আসছেন বড় পর্দায়। নিজের গাওয়া ‘হাওয়াতে হাওয়াতে চলছে গাড়ি, বাতাসে বাতাসে উড়ছে ঘুড়ি’ শিরোনামের গানে নেচেছেন তিনি। শাহান কবন্ধর লেখা গানটির সুর-সংগীত করেছেন ফুয়াদ।
kona-3 নাচে গানে ভরপুর কনা
নির্মাতা আলভী আহমেদ বাংলামেইলকে বলেন, ‘কনা এ ছবিতে শিল্পী কনা হিসেবেই উপস্থিত থাকবেন। তাকে ছবিতে একটি স্টেজ শোতে গান গাইতে দেখা যাবে।’
ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘ইউটার্ন’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মৌটুসী, ইরফান, আইরিন, সাজ্জাদ, শিপন, সোনিয়া, শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর প্রমুখ।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud