May 3, 2026
বিনোদন ডেস্ক : ক্রিকেট এক্সট্রায় শারমিন লাকিঢাকা: জনপ্রিয় উপস্থাপিকা শারমিন লাকি এতদিন কেবল রান্না নিয়ে টেলিভিশনের পর্দায় কথা বলতেন। এবারই প্রথম ক্রিকেট নিযে কথা বলবেন ‘ক্রিকেট এক্সট্রা’ নামের একটি অনুষ্ঠানে। জিটিভিতে সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে হোম সিরিজ। পাশাপাশি প্রতিটি ম্যাচের শুরুতে, মধ্য বিরতিতে এবং শেষে প্রচার করছে ক্রিকেট বিষয়ক টক শো ‘ক্রিকেট এক্সট্রা’।
আর জে মারিয়া নূরের উপস্থাপনায় অনুষ্ঠানে একজন ক্রিকেট তারকার পাশাপাশি একজন সেলিব্রেটিও অংশ নেন। অনুষ্ঠানটির এবাবের পর্বে অতিথি হিসেবে আসছেন জনপ্রিয় উপস্থাপিকা শারমিন লাকি। ক্রিকেট নিয়ে তিনি বলবেন তার মজার মজার স্মৃতি তার সঙ্গে যোগ দিবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবের খেলোয়ার মেহেরাব হোসেন অপি।
অনন্ত জাহিদ, নজরুল ইসলাম খান ও সোহেল হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি ম্যাচ শুরুতে এবং মাঝ বিরতিতে এবং ম্যাচের শেষে জিটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে।