পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কার্জন হলে বেগের ওপর হামলাকারী ৪ ছাত্র বহিষ্কার

Posted on November 10, 2014 | in শিক্ষা ও সংস্কৃতি | by

Karjon+Hallঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় মামা ও তার দুই ভাগ্নীর উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে, যারা সবাই শহীদুল্লাহ হলের ছাত্রলীগকর্মী।এই চারজন হলেন- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, পদার্থবিদ্যা বিভাগের মাসুম, পরিসংখ্যানের জিসান এবং গণিত বিভাগের জহিরুল ইসলাম। এরা সবাই প্রথমবর্ষের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী আজকের খবর ডট কমকে বলেন, “সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।”তিনি জানান, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ওই চারজনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।গত বুধবার বেগ আর্ট ফাউন্ডেশনের পরিচালক ইমতিয়াজ আলম বেগ তার দুই ভাগ্নীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ঘুরতে যান। শহীদুল্লাহ হলের পুকুর ঘাটে বসে থাকার সময় বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষাথী তাদের ওপর হামলা চালিয়ে মারধর করে বলে শাহবাগ থানায় একটি মামলা করেন ইমতিয়াজ বেগ। ওই ঘটনায় শহীদুল্লাহ হলের হাউস টিউটর অধ্যাপক জসীম উদ্দীনকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। অধ্যাপক জসীম উদ্দীন সোমবার আজকের খবর ডট কমকে বলেন, “তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষ হলে প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করব।”

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud