পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রেলমন্ত্রীর বৌভাতে সিসি ক্যামেরা

Posted on November 5, 2014 | in জাতীয় | by

প্রতিবেদক: গত ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনায় রেলমন্ত্রীর বিয়েতে প্রায় অর্ধশত মোবাইল ফোনসেট এবং শতাধিক মানিব্যাগ চুরির ঘটনা ঘটে। এর হাত থেকে রক্ষা পাননি মন্ত্রী-সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিরাও।বিয়ে বাড়ির নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর থাকলেও ঘটেছে চুরির ঘটনা। এসব ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকারও হয়েছেন এক পকেটমার। অপ্রীতিকর এ ঘটনায় বিব্রত হয়েছেন খোদ বর রেলমন্ত্রী মুজিবুল হক। 10413430_10205435707914810_4842818496705547352_n 10629634_10205435727315295_5912630897686662608_nতবে থামানো যায়নি ছিঁচকে চোরদের। অতিথিদের সঙ্গে মিশে একাকার হয়ে ছিঁচকে চোর আর পকেটমাররা বিয়েবাড়িতে ঢুকে এ সব ঘটনা ঘটায়। আগামী ১৪ নভেম্বর জাতীয় সংসদ ভবন চত্বরের ২ নম্বর এলডি হলে মন্ত্রী মুজিবুল হকের বৌভাতের আয়োজন করা হয়েছে।  ছিঁচকে চোর, পকেটমার ও বহিরাগতদের ঠেকাতে রেলমন্ত্রী মো. মজিবুল হকের বৌভাত অনুষ্ঠানে এবার ‘পর্যাপ্ত সংখ্যক’ সিসি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে।  বিষয়ে বুধবার দুপুরে মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া মজুমদার জানান, বৌভাতের পুরো অনুষ্ঠান পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরার আওতায় থাকবে, যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি বলেন, বিয়েতে যাতে দাওয়াতের বাইরে কেউ না প্রবেশ করতে পারেন, সে বিষয়েও সজাগ দৃষ্টি থাকবে। এছাড়া ‘সার্জেন্ট অ্যাট আর্মস’ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। সংসদের নিরাপত্তায় নিয়োজিত এ বাহিনীটি সিসি ক্যামেরা মনিটর করবে বলেও জানান তিনি। কুমিল্লায় রেলমন্ত্রীর বিয়েতে মানিব্যাগ, মোবাইল ফোন ও চোরের উপদ্রবকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে একান্ত সচিব কিবরিয়া মজুমদার বলেন, এসব ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে ব্যবস্থা করা হবে। আসন্ন বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বাইরে কেই যাতে খেতে না পারেন, সেজন্য মন্ত্রীর পক্ষ থেকেও কঠোর নির্দেশনা দেওয়া হচ্ছে, স্বেচ্ছাসেবকদের। জানা গেছে, মূলগেটে রেলমন্ত্রীর লোকজন থাকবে। তারা নিশ্চিত হয়ে ভেতরে প্রবেশ করতে দেবেন। গায়ে হলুদ, বিয়ে, ফুলশয্যার পর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মন্ত্রীর বৌভাত অনুষ্ঠান। এ আয়োজনের মধ্য দিয়েই শেষ হবে বহুল আলোচিত মুজিবুল-রিক্তা জুটির বিয়ের অনুষ্ঠান। ৬৭ বছর বয়সে ২৮ বছরের এক তরুণীকে বিয়ের ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন রেলমন্ত্রী। সংসদ, সচিবালয়, বঙ্গভবন থেকে গ্রামের চায়ের দোকান পর্যন্ত আলোচনায় ছিল মন্ত্রীর বিয়ের বিষয়টি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud