পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৩৮০ রানে পিছিয়ে জিম্বাবুয়ে (দ্বিতীয় দিন শেষে)

Posted on November 4, 2014 | in খেলাধুলা | by

খুলনা: খুলনা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া ৪৩৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে এক উইকেটে ৫৩ রান তুলেছে। এখনো সফরকারীরা বাংলাদেশের চেয়ে ৩৮০ রানে পিছিয়ে আছে। হ্যামিল্টন মাসাকাদজা ১৫ এবং অভিষিক্ত ব্রায়ান চারি ২১ রানে অপরাজিত আছেন। জিম্বাবুয়ে ইনিংসের একমাত্র উইকেটটি নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। দলীয় ১৭ রানেই তাইজুলের ঘূর্নিতে এলবিডব্লুউ হন জিম্বাবুইয়ান ওপেনার সিকান্দার রাজা (১১)। CRICKET-BAN-ZIMবাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হয়। আগের দিনের ৩ উইকেটে ১৯৩ রান থেকে শুরু করেন তামিম-সাকিব। প্রথম ইনিংসে ৪৩৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সেঞ্চুরির ওপর ভর করে এ রান করতে সমর্থ হয় মুশফিকুর রহিমের দল। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। ওপেনার তামিম ইকবাল ৭৪ ও সাকিব আল হাসান ১৩ রানে অপরাজিত থেকে নতুন দিন শুরু করেন। মঙ্গলবার দ্বিতীয় দিনে তার ইনিংসকে আরো লম্বা করেন। তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট শতক (১০৯)। তামিমের বিদায়ের পর সেঞ্চুরি পূর্ন করেন সাকিব আল হাসান। প্রায় তিন বছর পর সেঞ্চুরি পান সাকিব। ১৩৭ রান করে ওয়ালারের বলে বোল্ড হন এ ব্যাটসম্যান। সাকিবের বিদায়ের পর আউট হন শুভাগত হোম (১৫)। তারও আগে মুশফিক ব্যক্তিগত ১১ রানে রান আউটের শিকার হন। এর পর আর কোনো ব্যাটসম্যান বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নিতে পারেননি। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে তাইজুল ইসলাম সর্বোচ্চ ৩২ রান করেন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪৩৩ রানে অলআউট হয়। এটি টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। জিম্বাবুয়ে বোলারদের মধ্যে চাতারা, পানিয়াঙ্গারা ও ওয়ালার দুটি করে উইকেট নেন। উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিত প্রথম টেস্ট ম্যাচে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ। খুলনায় টেস্ট ম্যাচটি জিততে পারলে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নেবে স্বাগতিক বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud