April 19, 2026
জাহান্নামীদেরকে গ্রাস করে জাহান্নাম তৃপ্ত হবে না
পবিত্র কোরানে ইরশাদ হচ্ছে:
يَوۡمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمۡتَلَأۡتِ وَتَقُولُ هَلۡ مِن مَّزِيدٖ ٣٠ [ق: ٣٠]
‘‘আমি সেদিন (জাহান্নামীদেরকে ভর্তি করার পর) জাহান্নামকে জিজ্ঞেস করবো: তুমি কি পরিপূর্ণ হয়ে গিয়েছো? জাহান্নাম বলবে: আরো আছে কি?’’ (সূরা ক্বাফ: ৩০)
নবী করীম সাল্লাল্লাহু আলাইহওিয়া সাল্লাম বলেছেন:
‘‘জাহান্নামে জাহান্নামীদেরকে অনবরত ফেলা হবে। আর জাহান্নাম বলতে থাকবে, আরো আছে কি? সমস্ত জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরও জাহান্নাম পরিতৃপ্ত হবে না। তখন আল্লাহ তা’আলা জাহান্নামের মধ্যে তাঁর কুদরতী কদম রাখবেন। ফলে জাহান্নাম সংকোচিত হয়ে যাবে। আর বলতে থাকবে: ব্যস, ব্যস। আপনার ইয্যত ও অনুগ্রহের শপথ করে বলছি। আমার আর প্রয়োজন নেই। (বুখারি, ৪৮৪৮)
লেখক : ড. মোঃ আব্দুল কাদের
সম্পাদনা : ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
সৌজন্যে : ইসলামহাউজ