পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ব্রাজিলের বুলেটে কুলাবে না: মির্জা আব্বাস

Posted on November 4, 2014 | in রাজনীতি | by

ঢাকা: মির্জা আব্বাস ব্রাজিলের বুলেটে কুলাবে নাঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, সরকার জনগণের টাকায় জনগণকে মারতে ব্রাজিল থেকে বুলেট আনছে। imagesযতো বুলেটই আনুক না কেন, জনগণ তা মেনে নেবে না। সরকার বুলেট এনে কুলাতে পারবে না। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে নগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এক যৌথসভায় মির্জা আব্বাস এ সব কথা বলেন। সরকার বিএনপিকে সহিংস আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফল করতে এই যৌথসভার আয়োজন করা হয়। সভায় মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি অহিংস আন্দোলনে বিশ্বাস করে। কিন্তু সরকার অহিংস আন্দোলনে ভয় পেয়ে বিএনপিকে সহিংস আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু বিএনপি অহিংস আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করবে। অন্য কোন পন্থায় নয়।’ তিনি বলেন, ‘দখলদার এই সরকারকে বাংলার মাটিতে টিকতে দেয়া হবে না। দখলদার রক্ত চোষা সরকারকে ক্ষমতা থেকে হঠানোর জন্য আমাদের এই আন্দোলন। ঢাকা মহানগরসহ সারাদেশের মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করে অল্প সময়ের মধ্যে সরকারের পতন ঘটাবো।’ এসময় তিনি আন্দোলন দমাতে সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে বলেও অভিযোগ করেন। এছাড়া ৮ নভেম্বর সোহরাওয়ার্দীর জনসভায় ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি ইউনিটকে বিপুল লোক সমাগম করার আহ্বান জানান। সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নগর বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, বরকতুল্লাহ বুলু, আব্দুস সালাম, আবু সাঈদ খান খোকন, কাজী আবুল বাশার, হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud