April 19, 2026
বিনােদন ডেস্ক: ভারতীয় মেগাস্টার অমিতাভ বচ্চনকে আমেরিকার আদালতে ধরিয়ে দিতে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছেন শিখরা। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার ঘটনার বিতর্কিত এক মন্তব্য করায় ভারতীয় এই প্রভাবশালী অভিনেতার বিরুদ্ধে সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। যুক্তরাষ্ট্র ভিত্তিক শিখদের সংগঠন ‘শিখ ফর জাস্টিস’ তাই অমিতাভ বচ্চনকে আদালতে ধরিয়ে দিতে এক কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে। দ্য ডন আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি আদালত ১৯৮৪ সালে শিখ হত্যাকা-ের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য লস অ্যাঞ্জেলসের একটি আদালত অমিতাভকে স্বশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এ হত্যাকা-ের আগে শিখ নিরাপত্তারক্ষীর হাতে খুন হন। ইন্দিরা গান্ধীর খুনের ঘটনার পর ১৯৮৪ সালের ৩১ অক্টোবর অল ইন্ডিয়া ইন্সস্টিটিউট অব মেডিকেল সাইন্সেসের সামনে অমিতাভ বলেছিলেন, ‘রক্তের বদলা রক্ত দিয়ে নিতে হবে’। এই মন্তব্য করার পর থেকে শিখদের ক্ষোভের মুখে পড়েন বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান খ্যাত’ অমিতাভ বচ্চন।