পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিলেন মা

Posted on November 4, 2014 | in আন্তর্জাতিক | by

YAQUINA_bg_banglanews24_357322181ঢাকা: যুক্তরাষ্ট্রে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এক মা তার ছয় বছরের সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিয়েছেন। সোমবার ওরিজন রাজ্যের ইয়াকুইনা বে ব্রিজে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি।নিউপোর্ট পুলিশ প্রধান মার্ক মিরান্ডা জানান, তারা ওই দিন রাত ১১টার দিকে ছয় বছরের ছেলের মৃতদেহ উদ্ধার করেছেন। এ ঘটনা ঘটানোর আগে শিশুটির মা সন্ধ্যা ৬টার দিকে পুলিশকে ৯১১ নাম্বারে ফোন দিয়ে জানান, তিনি তার সন্তাকে ব্রিজ থেকে ফেলে দিচ্ছেন। এরপরই পুলিশ ছেলেটির সন্ধানে অভিযানে নামে। স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীকে সাহায্য করার জন্য কোস্টগার্ড হেলিকপ্টার পাঠিয়েছে। পুলিশ নিহত শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। শিশুর নাম ও মায়ের পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, ব্রিজটি সমুদ্রের তীর থেকে ১৩০ ফুট উপরে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud