April 20, 2026
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজ্জাকের মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে অন্তত ৩২ জন যাত্রী নিহত হয়েছে। আজ সোমবার বিকেল সোয়া চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাস দুটির মধ্যে কেয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল এবং রেজি পরিবহনের বাসটি রাজশাহী থেকে সিরাজগঞ্জগামী ছিল। বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) সুকোমল বলেন, তাঁরা অন্তত ৩২টি লাশ হাইওয়ে থানায় পাঠিয়েছেন। আহত যাত্রীদের বনপাড়া আমেনা হাসপাতাল, পাটোয়ারী হাসপাতাল ও নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।