পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পিয়া’র পরিবর্তে আইরিন

Posted on October 20, 2014 | in বিনোদন | by

Airin-Sultana-hot-53বিনােদন ডেস্ক: ছোট পর্দায় নির্মাতা আলভী আহমেদের ‘ইউটার্ন’ সিনেমায় অভিনয় করার কথা ছিল মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার। কিন্তু পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সিনেমাটি থেকে সরিয়ে নেন তিনি। এরপর পিয়াকে বাদ রেখেই সিনেমার কাজ শুরু করেন চলচ্চিত্রটির নির্মাতা আলভী আহমেদ। এ সময় মৌটুসি বিশ্বাস, শিপন, সোনিয়া হোসেন, আরশাদ আদনান ও মিশা সওদাগর সিনেমায় শুটিং করেছেন। এবার পিয়ার চরিত্রটিতে স্থলাভিসিক্ত হলেন ঢালিউডের সম্ভাবনাময়ী অভিনেত্রী আইরিন সুলতানা। আর এই সিনেমায় আনুশকা চরিত্রটিকে তিনি রূপদান করতে যাচ্ছেন। এ প্রসঙ্গে আইরিন বলেন, গল্প ও আনুশকা চরিত্রটি আমার অনেক ভাল লেগেছে। সে কারণে পরিচালকের কাছে শোনামাত্রই রাজি হয়ে গেলাম এই সিনেমায় অভিনয়ের জন্য। সব মিলিয়ে আশা করছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো। ‘ইউটার্ন’ সিনেমার সামনের লটের শুটিংয়ের জন্য আইরিন এখন প্রস্তুতি নিচ্ছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud