পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হিজবুতের মিছিলে পুলিশের গুলি, ১ সদস্য গুরুতর আহত

Posted on October 17, 2014 | in জাতীয় | by
ফাইল ফটাে

ফাইল ফটাে

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে হিজবুত তাহরিরের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। গুলিতে সংগঠনের একজন সদস্য আহত হন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুরের ইকবাল রোডে এ ঘটনা ঘটে। আহত সদস্যের নাম নাফিজ উদ্দিন (৩৫)। তিনি পিঠে ও ডান পায়ে গুলিবিদ্ধ হন। শুক্রবার জুমার নামাজ শেষে মোহাম্মদপুর জামে মসজিদের সামনে হিজবুত তাহরির হঠাৎ মিছিল বের করলে পুলিশ গুলি ছোঁড়ে। পুলিশ গুলি ছোঁড়ার কথা স্বীকার করলেও মিছিল দেখেই অতর্কিতে গুলি করেনি বলে দাবি করেছে। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক রাজিব মিয়া বলেন, ‘জুমার নামাজ শেষে হিজবুত তাহরিরের ১০/১২ জন সদস্য মোহাম্মদপুর মসজিদের সামনে মিছিল বের করে। তাদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোঁড়ে। পরে পুলিশ গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নাফিসকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন উপ পরিদর্শক রাজিব মিয়া।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud