পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নিতে হাইকোর্টে রিট

Posted on October 16, 2014 | in জাতীয় | by

হুমায়ুন কবির: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার

BD

সুপ্রিম কোর্টের আইনজীবী ড, ইউনুছ আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন। সর্বস্তুরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য দেশের বিশিষ্ট নাগরিক পিয়াস করিমের মরদেহ শহীদ মিনারে নেয়ার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। একইসঙ্গে শহীদ মিনারে কার মরদেহ নেয়া হবে এবং কার মরদেহ নেয়া হবে না এ বিষয়ে একটি বিধিমালা প্রণয়নেরও নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। রিটে স্বরাষ্ট্র সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বিবাদী করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud