পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জেলেই থাকতে হচ্ছে সাংসদ বদিকে

Posted on October 16, 2014 | in রাজনীতি | by

01_Abdur+Rahman+Badi_121014_0003প্রতিবেদক: ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক জহুরুল হক বৃহস্পতিবার এই সাংসদের জামিন আবেদন নাকচ করে দেন। আদালতে বদির পক্ষে শুনানি করেন তার আইনজীবী মাহফুজুর রহমান লিখন। দুদকের পক্ষে ছিলেন কবির হোসাইন। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের এই সাংসদ গত ১২ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. মারুফ হোসেন তা নামঞ্জুর করেন। অবশ্য পুলিশের ঘেরাওয়ের মধ্যে কারাগারে যাওয়ার সময় বুক চিতিয়ে হাসতে দেখা যায় এই আওয়ামী লীগ নেতাকে, যার বিরুদ্ধে ইয়াবা চক্রকে মদদ দেওয়ার অভিযোগও রয়েছে। আদালত কারাগারে পাঠানোর পর ওইদিনই কক্সবাজার-টেকনাফ সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করে ভাংচুর চালায় বদির সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মীরা। বদির মুক্তির দাবিতে পরদিন কক্সবাজারের টেকনাফের স্কুল শিক্ষার্থীদের দিয়ে প্রশাসনের কাছে স্মারকলিপি দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া যায়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও ব্যবসায়ীদেরও বদি মুক্তির আন্দোলনে নামতে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ। ২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দেওয়া এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক খায়রুল হুদা গত ২১ অগাস্ট রাজধানীর রমনা থানায় বদির বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় বদির বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। বদি গত ১১ সেপ্টেম্বর এ মামলায় হাই কোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষে ১২ অগাস্ট নতুন করে জামিন চাইতে মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud