পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

প্রেমে সাড়া না দেয়ায় ৫ জনকে কুপিয়ে জখম!

Posted on October 16, 2014 | in সারা দেশ | by

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে প্রেমে সাড়া না দেয়ায় একই পরিবারের ৫ জনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে একদল যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টায় মধ্য ছলিমপুর ইমামনগর MAPএলাকার যুবক ইকবাল হোসেনের নেতৃত্বে ৫/৬ জনের একটি গ্রুপ হামলা চালায়। এরপর দুলাল হোসেনের মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাকালে বাধা দিলে মহিলাসহ ৫ জনকে কুপিয়ে আহত করে। আহতরা হলেন- হাসি বেগম (৪২), দুলাল হোসেন, মেয়ে (১৯) ও ছেলে মো. মাসুদ রানা (২১)সহ ৫ জন। আহতদের মধ্যে দুলাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হাসি বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আহত হাসি বেগম জানান, প্রতিবেশী মো. কাশেম মিস্ত্রীর ছেলে ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। তার মেয়ে সাড়া না দেয়ায় মঙ্গলবার রাতে ছেলে মাসুদকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পথে তাদেরকে কুপিয়ে আহত করেছে ইকবালের নেতৃত্বে একদল বখাটে। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud