পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মোনালি ঠাকুর এখন ঢাকায়

Posted on October 16, 2014 | in বিনোদন | by

মো, সাহেদ: ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী মোনালি ঠাকুর। আরটিভির একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতেই তার ঢাকায় আসা। ১৬ অক্টোবর দুপুর ১২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। রটিভির জনসংযোগ কর্মকর্তা অরণ্য পাশা জানান, মোনালি এখন রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে বিশ্রাম নিচ্ছেন। ১৬ অক্টোবর রাতে

1511760_10152775223389644_2650568402882541366_n 1780643_10152775223344644_2496343746934568166_n 10408014_10152775223189644_408586403786570050_n 10624669_10152775223184644_5822822801653872818_n 10734138_10152775223219644_7845716989850751553_n

‘মোনালি ঠাকুর নাইট’ অনুষ্ঠানে টানা তিন-চার ঘন্টা সংগীত পরিবেশন করবেন তিনি। আরটিভির স্টুডিও থেকে সম্প্রচার করা হবে সরাসরি। আরটিভিতে ১৬ অক্টোবর রাত ৮টা ২০ মিনিট থেকে শুরু হবে ‘মোনালি ঠাকুর লাইভ’। পরদিন সকালে আবার ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন। পশ্চিমবঙ্গেও মেয়ে মোনালি ঠাকুর ২০০৬ সালে ‘ইন্ডিয়ান আইডল’ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রচারের আলোয় আসেন। এরপর বলিউডের ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘রঘুপতি রাঘব’ (কৃষ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া)। এ ছাড়া ওপার বাংলার ‘ইটস হান্ড্রেড পার্সেন্ট লাভ (১০০% লাভ), ‘ও মধু’ (রংবাজ), ‘পেয়ারে লাল’ (দুই পৃথিবী) প্রভৃতি জনপ্রিয় গান গেয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা। গানের পাশাপাশি সম্প্রতি ‘ল²ী’ নামের একটি ছবির নাম ভ‚মিকায় অভিনয়ও করেছেন মোনালি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud