পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিস্ফোরণের পর নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

Posted on October 15, 2014 | in Uncategorized | by

15-10-14-Coctal Blast_Noya Paltan-1ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ককটেল বিস্ফোরণের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জলকামান ও সাজোয়া যান নিয়েও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কাবস্থানে থাকতে দেখা গেছে। এদিকে, ‘আতঙ্কে’ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন দলের নেতাকর্মীরা। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে অফিসের সামনে‌ই তিনটি ককটেল বিস্ফোরণ হয় বলে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে ও পরে আরো দু’জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- মোহাম্মদ তৌহিদ, বাকি বিল্লা এবং হাফেজ নাজির হোসেন। তারা নিজেদের ছাত্রদল বা কোনো রাজনৈতিক দলের কর্মী নয় বলে দাবি করেছেন। তবে অপর দু’জনের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত পল্টন থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপি অফিসের সামনে তিনটি ও আশপাশের এলাকা থেকে আরো দু’টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে ওই এলাকায় একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রদল। ওই মিছিল থেকেই ককটেলগুলো বিস্ফোরণ ঘটানো হয় বলে জানায় পুলিশ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud