পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৪৮ ঘন্টার মধ্যে ‘শ্রেষ্ঠ বেয়াদবকে’ নিয়ে বৈঠকে সাজেদা

Posted on September 30, 2014 | in রাজনীতি | by

Sazeda-Chowdhuri-1প্রতিবেদক : ৪৮ ঘন্টা আগেও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ছিলেন ‘শ্রেষ্ঠ বেয়াদব’। নিজের দেওয়া বক্তব্যের সেই ‘শ্রেষ্ঠ বেয়াদবের’ সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেই প্রধান অতিথির বক্তব্য রাখলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী। ধানমন্ডি ৩ নম্বরে আওয়ামী লীগ সভানেত্রীর দলীয় কার্যালয়ে মঙ্গলবার সকালে দলটির প্রচার ও প্রকাশনা সেল আয়োজিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দা সাজেদা। ড. হাছান মাহমুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রচার সেলের সদস্য এস. এম আকরাম, সুজিত রায় নন্দী, সুভাষ সিংহ রায় প্রমুখ। অথচ ৪৮ ঘন্টা আগে রবিবার ড. হাছান মাহমুদকে শ্রেষ্ঠ বেয়াদব আখ্যা দিয়েছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি বলেছিলেন, ‘ওর মতো বেয়াদব আমি আর দেখি নাই। সে স্মরণকালের শ্রেষ্ঠ বেয়াদব।’ ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু ভবনের সামনে রবিবার পাশাপাশি দুটি সমাবেশ চলছিল। পশ্চিম দিকে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। পূর্বপাশে মটরচালক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন ড. হাছান মাহমুদ।

এ সময় সৈয়দা সাজেদা চৌধুরী ড. হাছান মাহমুদের প্রতি ক্ষিপ্ত হয়ে এ সব কথা বলেন। সৈয়দা সাজেদা চৌধুরীর উপস্থিতির (মঙ্গলবারের সভায়) বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। এখন সমস্যা মিটে গেছে। এ জন্যই তিনি সভায় এসেছেন।’ দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীকে নিয়ে আসেন। এ সম্পর্কে সাজেদা চৌধুরী বলেন, ‘আমাকে নিয়ে আসতে হবে কেন। এটা আমাদের তীর্থস্থান। এখানে আমাকে আসতেই হয়।’ বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ আছে। থাকবে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও আ’লীগকে নিশ্চিহ্ন করা যায়নি। বঙ্গবন্ধু নেই। তাঁর সন্তানরা আছেন। আমরা থাকবো না। আমাদের সন্তানরা থাকবে।’ তিনি আরও বলেন, ‘অনেকে ইতিহাস বিকৃতির চেষ্টা করছে। নিজেদের অস্তিত্বের জন্য অনেকেই মিথ্যা ইতিহাস সৃষ্টি করে। কিন্তু যে ইতিহাস বিকৃত করবে সে আল্লাহর কাছে মুক্তি পাবে না।’
…..দ্য রিপোর্ট

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud