পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ওয়ানডেতে মাশরাফি, টেস্টে মুশফিক অধিনায়ক

Posted on September 30, 2014 | in খেলাধুলা | by

36718179ঢাকা: ওয়ানডের অধিনায়কত্ব ফিরে পেয়েছেন মাশরাফি বিন মতুর্জা। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। টেস্টে মুশফিকের অধিনায়কত্ব বহাল রয়েছে, শুধু সহ-অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন ডাশিং ওপেনার তামিম ইকবাল। মঙ্গলবার বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ডের সভা থেকে বের হয়ে মঞ্জুর কাদের এই তথ্য নিশ্চিত করেছেন। গত সপ্তাহে এমনই ইঙ্গিত দিয়েছিলেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছিলেন, ‘টেস্টের নেতৃত্বে মুশফিকই থাকবেন। তবে ওয়ানডে ও টোয়েন্টি-২০ এর নতুন অধিনায়কের কথা চিন্তা করছি আমরা।’ মাশরাফি বর্তমানে এশিয়ান গেমসে জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন। এখন থেকে রঙিন পোশাকেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। অক্টোবরে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ে সিরিজ থেকেই নতুন দায়িত্ব পালন করবেন মাশরাফি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud