April 18, 2026
টেক ডেস্ক॥ বড় পর্দার মোবাইলফোনের জনপ্রিয়তাকে সামনে রেখে জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার নিয়ে এলো ৫.৫ ইঞ্চি ডিসপ্লের ফ্যাবলেট এক্সপ্লোরার পি১০। ৫.৫ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে থাকায় ইন্টারনেট সার্ফিং, গেমিং, ভিডিও এবং মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে ফ্যাবলেট ব্যবহারকারীরা। ১২৮০ X ৭২০ রেজুলেশন ডিসপ্লে
ব্যবহারকারীদের ঝকঝকে এবং নিখুঁত ছবি, ভিডিও দেখার সুবিধা দেবে। এছাড়া অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এ ডিভাইসটিতে । দ্রুত ডাটা প্রসেস এবং সহজ মাল্টিটাস্কিং -এ সহায়তা করবে ১.৫ গিগাহার্টজ হেক্সাকোর প্রসেসর । ছয়টি কোর থাকায় ডুয়াল কোর, কোয়াড কোর প্রসেসরের চেয়ে দ্রুততর কাজ করে হেক্সাকোর প্রসেসর। হেক্সাকোর প্রসেসরের পাশাপাশি ১ জিবি র্যাম ফ্যাবলেটটিকে আরও দ্রুততম এবং শক্তিশালী করেছে। ৮ মেগাপিক্সেল (পেছনের পাশে) এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে নতুন এ মডেলটিতে । অটো ফোকাস, এইচডিআর, প্যানারমিক ছবি তোলার সুবিধাসহ আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে ক্যামেরাতে। স্ক্রিন স্পর্শ না করেও ছবি তোলা যাবে। যারা গান শুনেতে ভালবাসেন তাদের জন্য বাড়তি সুবিধা দেবে এক্সপ্লোরার পি ১০, কারণ এতে অধিক এবং স্পষ্ট শব্দের জন্য ব্যবহার করা হয়েছে ডুয়াল স্পিকার এবং ডিটিএস প্রযুক্তি। রয়েছে প্রফেশনাল মিউজিক প্লেয়ার। মাত্র ৭.৯ মিলিমিটার স্লিম এবং নান্দনিক ডিজাইনের এ ফ্যাবলেটটিতে থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস, এজিপিএস, জি-সেন্সর, প্রক্সিমিটি অ্যান্ড ম্যাগনেটিক সেন্সর, এক্সিলারোমিটার সেন্সরসহ আরও অনেক অপশন রয়েছে। এর দাম ১৫ হাজার ৯৯০ টাকা।