পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

টানা ৪৮ ঘণ্টা হরতালের ফাঁদে দেশ

Posted on September 20, 2014 | in জাতীয় | by

42298_hortalবিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের নেতা খালেদা জিয়া আগামী সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছেন। এর আগে জামায়াতে ইসলামী বৃহস্পতিবার ও রোববার সারাদেশে হরতালের ডাক দেয়। ফলে টানা ৪৮ ঘণ্টা হরতালের ফাঁদে পড়ল দেশ।
শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিচারপতিদের অভিশংসের ক্ষমতা সংসদের ফিরিয়ে দেয়ার প্রতিবাদে এবং সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সোমবারের এ হরতাল কর্মসূচি ঘোষণা করলো।
এর আগে গত বুধবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারদণ্ডের রায় দেয়ায় দলটি বৃহস্পতি ও রোববার হরতালের ডাক দেয়।
গত বৃহস্পতিবার রাজধানীতে ঢিলেঢালা হরতাল হলেও ঢাকার বাইরে বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, পুলিশ ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষও হয়েছে। আটক হয়েছে অনেকে।
জামায়েতের পাশাপাশি বিএনপির এ হরতালের কারণে ৫ জানুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে আবারো টানা হরতাল দেখতে যাচ্ছে দেশবাসী। গত ৮ মাস ধরে বিএনপি ও তার শরিক দলগুলো বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমেই তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখলেও অনেকদিন পর হরতাল ঘোষণা করা হলো।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud