পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জয়া-ইমনের পূর্ণদৈর্ঘ্য প্রেম

Posted on September 20, 2014 | in বিনোদন | by

Joya-2.gifবিনোদন ডেস্ক : মডেলিং আর টিভি নাটকে অভিনয়, দুটো মাধ্যমেই কাজ করেছেন জয়া আহসান ও ইমন। তারা দুজনই এখন চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন। কিন্তু এখন পর্যন্ত কোন চলচ্চিত্রেই একসঙ্গে দেখা যায়নি তাদের। তাদেরকে একসঙ্গে বড় পর্দায় দেখার সুযোগ করে দিলেন নির্মাতা সাফি উদ্দিন সাফি। জয়া-ইমন অভিনয় করছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবিটিতে। বর্তমানে ঢাকায় ছবিটির শুটিং চলছে।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’ ছবিটিতে আরো অভিনয় করছেন শাকিব খান। তিনি দেশের বাইরে আছেন বর্তমানে, দেশে ফিরলেই তার শুটিং শুরু হবে। এ Joya-3.gifছবিতে ইমনের চাচার ভূমিকায় অভিনয় করবেন ওমর সানি। আরো একটি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী হামিদ।
এ ছবিতে জয়ার চরিত্রের নাম মিতু। একজন সুপার মডেলের চরিত্রে অভিনয় করছেন তিনি। ফ্রেন্ডস ফিল্মস-এর প্রযোজনায় ছবিটির কাহিনী, সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। গান লিখেছেন কবির বকুল ও সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud