পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গিনেস বুকে রোনালদোর রেকর্ড

Posted on September 11, 2014 | in খেলাধুলা | by

cristiano-ronaldo-rea-lmadridস্পোর্টস ডেস্ক : সকলে জানেন জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট ১০০ মিটার স্প্রিন্টে ৯.৫৮ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্ব রেকর্ড করেছে। এছাড়া আধুনিক টেনিসে ১৭টি গ্রান্ড স্ল্যাম (সিঙ্গেলস শিরোপা) জিতে রেকর্ড বুকে ঠাঁই করে নিয়েছে। আর এসব নিয়ে থাকছে গিনেস বুক অব রেকর্ডের ২০১৫ সংস্করণ।
আর ২০১৫ সংস্করণে এবার যুক্ত হচ্ছে রিয়াল মাদ্রিদ তারকা পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।
গত মৌসুমে রোনালদো রিয়ালকে এনে দিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি। করেছেন রেকর্ড ১৭টি গোল। তার আগে এ রেকর্ডটি ছিল আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির দখলে। ১৪টি গোল করেছিলেন মেসি।
এছাড়া গিনেস বুকে রোনালদো জায়গা করে নিয়েছেন সব থেকে বেশি (ফুটবলার হিসেবে) টুইটার ফলোয়ারের জন্য। বর্তমানে টুইটারে তার ফলোয়ারের সংখ্যা ২৯.৫ মিলিয়ন। আর ফেসবুকে ৯ কোটি ৭৬ লাখ লাইক আছে তার।
আর এসব নিয়েই গিনেসের ২০১৫ সালের সংস্করণে থাকছে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud