পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

টানা ২ জয়ে খুশি অধিনায়ক নেইমার

Posted on September 11, 2014 | in খেলাধুলা | by

স্পোর্টস ডেস্ক
ন্যূনতম ব্যবধানে হলেও ব্রাজিলের অধিনায়ক হিসেবে প্রথম দুই ম্যাচে জয় পেয়ে খুশি দলের সবচেয়ে বড় তারকা নেইমার।
যুক্তরাষ্ট্রে কলম্বিয়া ও ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচেই ১-০ গোলে জেতে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
চোটের কারণে নিয়মিত অধিনায়ক চিয়াগো সিলভার অনুপস্থিতিতে নেইমারকে অধিনায়ক হিসেবে বেছে নেন দুঙ্গা। কতদিন বার্সেলোনা ব্রাজিলের তারকা নেতৃত্বে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।3.+NEYMAR
তবে প্রীতি ম্যাচ দুটিতে একটিতে গোল করে আর অন্যটিতে গোলে সহায়তা করে স্থায়ীভাবে নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি করেছেন।
ইকুয়েডরকে হারানোর পর নেইমার বলেন, “আমি এখনো তরুণ নেতা, আমি এখানে তরুণ খেলোয়াড়দের একজন। তবে আমি খুব খুশি।”
জাতীয় দলে চার বছর ধরে খেলছেন নেইমার। সেই প্রথম ম্যাচ থেকে শুরু করে ইকুয়েডরের সঙ্গে শেষ ম্যাচ পর্যন্ত প্রতিনিয়ত শিখছেন বলে জানান তিনি।
“আমার মনে হয় এখানকার ফল ভালো ছিল। আর এটা খুবই ইতিবাচক। কারণ, আমরা দুটি কঠিন ম্যাচ খেলেছি আর দুটিতেই জিতেছি। তাই আমরা খুশি।”
আগামী ১১ অক্টোবর চীনে প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।
কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের একমাত্র গোলে জেতে ব্রাজিল। আর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে উইলিয়ানের একমাত্র গোলে জেতে তারা। তবে শেষ ম্যাচের খেলা মন ভোলাতে পারেনি সমর্থকদের।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud