পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ডিনারে হয়ে যাক রাজকীয় স্বাদের ‘মোগলাই মোরগ’

Posted on September 10, 2014 | in লাইফস্টাইল | by

mughlaiরাজকীয় খাবারের ব্যাপারে আমরা বরাবরই বেশ আগ্রহী। আগের যুগের রাজাদের রসুই ঘরে আমাদের রান্নাঘরের মতো একই উপকরণে তৈরি হতো নানা স্বাদের রাজকীয় খাবার। কিন্তু উপকরণ একই থাকলেও স্বাদে তো তা অবশ্যই ভিন্ন থাকতো। স্বাদে অতুলনীয় সেই সকল খাবারের নাম শুনলেই জিভে জল চলে আসে। আজকে এমনই একটি রাজকীয় খাবার ‘মোগলাই মোরগ’এর রেসিপি নিয়ে আমাদের ফিচারটি। খুব সহজে তৈরি করে ডিনারের টেবিলে আনতে পারেন রাজকীয় স্বাদ।

উপকরণঃ
– ১ টি মোরগ
– ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
– ১ চা চামচ রসুন বাটা
– ১ চা চামচ আদা বাটা
– ২/৩ টেবিল চামচ চীনাবাদাম বাটা
– ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
– ১/২ চা চামচ মরিচ গুঁড়ো
– ২ টি বড় এলাচ
– ২ চিমটি দারুচিনি গুঁড়ো
– ২ টি লবঙ্গ
– কাঁচামরিচ ৪ টি (ঝাল অনুযায়ী)
– ১/২ কাপ টক দই ফেটানো
– ১/২ কাপ ঘন দুধ
– ১/২ কাপ তেল (পরিমাণ মতো)
– ২ টি বড় আলু
– ঘি ১ চা চামচ
– বাদাম ইচ্ছেমতো
– কিশমিশ
– লবণ স্বাদমতো
পদ্ধতিঃ
– প্রথমে মোরগ চামড়া ছাড়িয়ে পিস পিস করে কেটে ধুয়ে নিন। এবং মাংস একটি কাঁটাচামচ দিয়ে কেঁচে নিন।
– একটি পাত্রে সকল বাটা ও গুঁড়ো মসলা, লবণ, কাঁচামরিচ, দুধ ও টক দইয়ের মধ্যে মিশিয়ে দিন।
– মেশানো মসলাটি পুরো মোরগের মধ্যে ঢেলে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা।
– একটি বড় প্যানে মাখানো মোরগ নিয়ে এতে ১/২ কাপ তেল দিয়ে মাখিয়ে নিয়ে চুলার ওপরে মৃদু থেকে মাঝারি আঁচে রান্না করতে থাকুন।
– এভাবে মোরগের মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় রেখে কষাতে থাকুন। মাংস সিদ্ধ হয়ে তেল ওপরে উঠে আসলে চুলা থেকে নামিয়ে ওপরে ঘি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিন যেন ভেতরের গরম বাতাস বের না হয়ে যায়।
– আলু লম্বা কোণাকোণি করে ফালি করে তেলে বাদামী করে ভেঁজে তুলুন
– বাদাম আধ ভাঙা করে সিদ্ধ করে নিন এবং আলাদা করে রাখুন।
– একটি সার্ভিং ডিসে মোরগের মাংস ঢেলে নিয়ে এর চারপাশে আলুর ফালি গুলো দিয়ে ওপরে বাদামগুঁড়ো ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন রাজকীয় স্বাদের ‘মোগলাই মোরগ’।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud