April 20, 2026
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী থানার শ্যামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা রিয়াজুল ইসলাম লালুকে (৩৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে নিজের ইট বালুর দোকানে এ ঘটনা ঘটে। রিয়াজুল আলমক্কা এন্টারপ্রাইজ নামের একটি ইট-বালুর দোকানের মালিক। তিনি ১ নম্বর আফসার করিম রোডের মোক্তার হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, কদমতলী এলাকার আনসার ক্যাম্প সড়কের ( ব্রীজ সংলগ্ন) নিজের ইট বালুর দোকানে সন্ধ্যার পর বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা সেখানে ঢুকে তিন রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কদমতলী থানার এসআই অনাথ মিত্র জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।