পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাঙা ও তাজুলকে অব্যাহতি দিলেন এরশাদ

Posted on September 10, 2014 | in রাজনীতি | by

Interview-of-State-Minister-Ranga-at-Weekly-Probash-080314-002ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিারডি) প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা এবং বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যের পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদ। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে এ সিদ্ধান্ত নেন এরশাদ। এ খবর নিশ্চিত করেন দলটির যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল। তিনি জানান, পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা অনুযায়ী নিয়মশৃঙ্খলা ভঙ্গের কারণে রাঙা ও তাজুলকে অব্যাহতি দিয়েছেন চেয়ারম্যান এরশাদ। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। মন্ত্রী ও বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে তাদেরকে পদত্যাগ করতে বলা হবে কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা খুব জটিল প্রশ্ন। এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি গণমাধ্যমে এলজিআরডি প্রতিমন্ত্রী রাঙা এবং তাজুল ইসলাম দলের চেয়ারম্যান এরশাদ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। এর জের ধরে রাঙা ও তাজুলকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud