পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মেয়ে শিশু জন্ম দেয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

Posted on September 9, 2014 | in সারা দেশ | by

Kগাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেতগাড়া গ্রামে কন্যা শিশু জন্ম দেয়ায় শাকিলা বেগম (২০) নামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে। মঙ্গলবার ভোরে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, দুই বছর আগে বেতগাড়া গ্রামের আল-আমিনের সঙ্গে শাকিলার বিয়ে হয়। যৌতুকের দাবিতে শাকিলাকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো তার স্বামী । গত ৩০ আগস্ট কন্যা সন্তান জন্ম দেয়ায় আরও ক্ষুব্ধ হন স্বামী আল আমিন। সোমবার নবজাতক কন্যাকে নিয়ে শাকিলা তার বাবার বাড়ি উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া গ্রাম থেকে স্বামীর বাড়িতে ফেরেন। অসন্তুষ্ট স্বামী আল-আমীন সে রাতেই শাকিলাকে বেধড়ক মারপিট করলে শাকিলার মৃত্যু হয়। ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে শাকিলার মুখে বিষ ঢেলে লাশ আঙ্গিনায় রেখে আল আমিন পালিয়ে যান। গোবিন্দগঞ্জ থানার ওসি এবি এম জাহিদুল ইসলাম জানান, শাকিলার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যা মামলা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud