পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিচার বিভাগ ‘রক্ষায়’ ড. কামালের নেতৃত্বে কমিটি

Posted on September 9, 2014 | in জাতীয় | by

Untitled-1কোর্ট প্রতিবেদক: বিচারপতিদের অপসারণের ক্ষমতা আইনপ্রণেতাদের হাতে ফিরিয়ে আনতে সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে উত্থাপনের পর এর বিরোধিতায় ড, কামাল হোসেনের নেতৃত্বে আইনজীবীদের একটি কমিটি হয়েছে, যাতে সরকার সমর্থক আইনজীবীদের বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভা শেষে ‘বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায়’ মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে রয়েছেন। বাংলাদেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ড. কামাল হোসেনকে এই কমিটির আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭২ সালে ড. কামাল হোসেনদের প্রণীত সংবিধানে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ছিল। পরে তা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত হয়। এখন তা আবার আগের অবস্থায় ফিরিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। ড. কামাল নেতৃত্বাধীন এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবে থাকছেন ’৭২ এর সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, যিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। খন্দকার মাহবুবের সঙ্গে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক। আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদকেও যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে। কমিটির সদস্য সচিব করা হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে। সাবেক এই সংসদ সদস্য বিএনপির যুগ্মমহাসচিব। খোকনের সঙ্গে সহকারী সদস্য সচিব হিসাবে রয়েছেন সরকার সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদভুক্ত গণতান্ত্রিক আইনজীবী সমিতির একাংশের সভাপতি সুব্রত চৌধুরী। কমিটি ঘোষণার সময় এরা সবাই সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud