পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

৭ খুননা’গঞ্জে ৭ হত্যাকাণ্ড : র‌্যাবের ৫ সদস্য রিমান্ডে

Posted on August 27, 2014 | in ইসলাম | by

নারায়ণগঞ্জ প্রতিনিধি, রুবেল : নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যার ঘটনায় র‌্যাবের আরও ৫ সদস্যকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। এরা হলেন- এমদাদুল হক, আরিফ হোসেন, হিরা মিয়া, বিল্লাল হোসেন ও আবু তৈয়্যব। তারা সবাই র‌্যাব-১১ এর সদস্য। বুধবার সকাল ৯টার দিকে তাদের গ্রেফতারের পর নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ জেলা

narayanganj 7 murders

আদালতের পরিদর্শক হাবিবুর রহমান জানান, সাত খুনের ঘটনায় দায়ের করা দুটি মামলাতেই ৫ জনকে গ্রেফতার করে তদন্ত তদারক সংস্থা ডিবি। পরে তাদের ১০ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান জানান, আদালতে হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা। তাদের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ কাজ করতে বাধ্য হয়েছেন তারা। ইতোমধ্যে র‌্যাব-১১ এর সাবেক তিনজন কমকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud