May 26, 2026
প্রতিবেদক : বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে ২০ দলীয় জোটের সমাবেশ শুরু হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বিকেল সাড়ে ৩টায় সমাবেশটি শুরু হয়। বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এ সমাবেশে বক্তব্য রাখবেন। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে জোটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।