April 20, 2026
খেলার দিকে বলিউড তারকাদের ঝোঁক দিনদিন যেন বেড়েই চলেছে। আইপিএল তো বলা যায় তারকাদের দখলেই। ক’দিন আগেই তো সারাবিশ্ব দেখল বীর-জারার লড়াই। ক্রিড়াপ্রেমী তারকাদের তালিকায় শাহরুখ, প্রীতি, অক্ষয় কুমার, হানি সিংয়ের পর যুক্ত হল সোনাক্ষী সিনহার নাম। তবে ক্রিকেট নয়, সোনাক্ষী কিনেছেন কাবাডি দল। আগামী ৯ আগস্ট থেকে লন্ডনে যে ‘ওয়ার্ল্ড কাবাডি লিগ’ শুরু হবে, সেখানে ‘দ্য হায়রে গ্রুপ’- এর সঙ্গে মিলিতভাবে একটি দল কিনেছেন ‘দাবাং’ খ্যাত এই নায়িকা। সোনাক্ষী সংবাদমাধ্যমের সামনে জানালেন, ‘আমি এই কাবাডি লিগের সঙ্গে যুক্ত হয়ে খুব আনন্দিত হয়েছি। এটি আমার তরফ থেকে প্রথম পদক্ষেপ দেশের খেলাকে উন্নত করার জন্য।’ দলটির কি নাম হবে এখনও তা নির্ধারিত হয়নি। ২৬টি দেশজুড়ে এই কাবাডি লিগটি হবে এবং ‘ফর্মুলা ওয়ান’ খেলার ধরন মেনে এই লিগটিতে খেলা হবে।