April 19, 2026
সেলিম সোহেল: ঈদের পর আন্দোলনে বাধা দেওয়া হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার জাতীয় সংসদের এলডি হলে মহানগর বিএনপির ইফতার পার্টিতে অংশ নিয়ে সরকারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, বিএনপি জ্বালাও পোড়াও-এর রাজনীতিতে বিশ্বাস করে না। জ্বালাও-পোড়াও করা আওয়ামী লীগের কাজ। ঈদের পর শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এই আন্দোলনে পুলিশ ও গুÐাবাহিনী লেলিয়ে দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করা হলে পাল্টা জবাব দেওয়া হবে।