April 19, 2026
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিক প্রতিবন্ধীদের মেধা বিকাশে এগিয়ে আসতে দেশের ধনী ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ভারতে টি-টোয়েন্টি সিরিজ জয় উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জেড- এর কর্মকর্তা ও খেলোয়াড়রা বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘দেশে ধনী ব্যক্তির কোনো অভাব নেই। সুতরাং প্রতিবন্ধীদের মেধা বিকাশে এগিয়ে আসতে আমি তাদের প্রতি আহ্বান জানাই।’ তিনি আরও বলেন, ‘প্রতিবন্ধীদের যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া গেলে তারাও নিজেদের দেশের সোনার সন্তান হিসেবে প্রমাণ করতে পারবে।’ এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দেশের বালক-বালিকাদের সাফল্য যথাযথভাবে তুলে না ধরার জন্য সংবাদ মাধ্যমের সমালোচনা করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের জন্য এটি খুবই দুঃখজনক সংবাদপত্রগুলোতে সফলতার খবর শিরোনাম হয় না বরং তারা অন্যের সমালোচনায় ব্য¯Í।’ খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা ভারতের মাটিতে এ জয়কে বড় ধরনের অর্জন বলে উলেøখ করেন। অনুষ্ঠানে অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন পুতুল, সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, পৃষ্ঠপোষক ও বিখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর আবুল বারাকাত, সংস্থার প্রেসিডেন্ট প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুকসেদুর রহমান বক্তৃতা করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে অ্যাম্বাসেডর এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।