April 20, 2026
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় মা ও মেয়েকে হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মিজানুর রহমান আজ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবদুল মালেক (৩০), ওমর ফারুক (২২) ও আবদুস ছালাম (২৩)। এ মামলায় মোট ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১০ আগস্ট পাইকপাড়ার শাহ সুজা সড়কের ১৪২ নম্বর বাসায় মাবিয়া বেগম (৪৫) ও তাঁর মেয়ে ছাবিহা বেগমকে (১২) আসামিরা গলা কেটে হত্যা করে।