পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নারায়ণগঞ্জে ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

Posted on July 15, 2014 | in সারা দেশ | by

nayaranganj_district_map_4_2নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার লামাপাড়া এলাকায় ঘর থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত স্ত্রীর নাম সুমনা ইসলাম (২৫) ও স্বামীর নাম শামীম মিয়া (৩০)। তাঁদের মধ্যে সুমনার লাশ ঘরের মেঝে থেকে ও শামীম মিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব লামাপাড়া এলাকায় দুই মাস আগে ওই দম্পতি বাড়িটি ভাড়া নেয়। সুমনা ইসলাম একজন পোশাকশ্রমিক ও শামীম মিয়া রাজমিস্ত্রি। আজ সকালে তাঁদের ঘরের দরজা খোলা দেখে আশপাশের লোকজন ভেতরে যান। ঘরে গিয়ে তাঁরা মেঝের মধ্যে সুমনা ও জানালায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় শামীমের ঝুলন্ত লাশ দেখতে পান। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে শামীম স্ত্রী সুমনা ইসলামকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার পর নিজে জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud