April 22, 2026
ডেস্ক রিপোর্ট: পচা ডিমের কথা শুনলে গা ঘিন ঘিন করলেও সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন এর ঔষধি গুণের কথা। গবেষকরা জানান, পচা ডিমের গন্ধের উৎস হাইড্রোজেন সালফাইডের সঠিক মাত্রায় প্রয়োগে সেরে যেতে পারে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্মৃতিভ্রংশের মতো অসুখ। এক্সেটর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও জানিয়েছেন, মানব কোষে স্বল্প ও সঠিক মাত্রায় হাইড্রোজেন সালফাইডের প্রয়োগের মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যৎ চিকিৎসার চাবিকাঠি। কোষের ‘শক্তিঘর’ মাইটোকনড্রিয়াকে রক্ষা করে হাইড্রোজেন সালফাইড। মাইটোকনড্রিয়া শরীরের রক্তবাহিকায় শক্তির যোগান দেয়। মাইটোকোনড্রিয়া অকেজো হয়ে পড়লে কোষের মৃত্যু আসন্ন হয়ে পড়ে। গবেষকরা জানিয়েছেন ‘কোষে রোগের সংক্রমণ ঘটলে অথবা কোষে কোনো রকম চাপ তৈরি হলে কোষ অতি অল্প পরিমাণে হাইড্রোজেন সালফাইড ক্ষরণ করে। এ গ্যাস মাইটোকনড্রিয়াকে রক্ষা করে তার সঙ্গে কোষকেও বাঁচিয়ে রাখে। ইন্টারনেট।