পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাস্তা চার-আট লেন করে লাভ কী : যোগাযোগমন্ত্রী

Posted on July 14, 2014 | in জাতীয় | by

5c95d56af85c90c36475a69d30f1a443-20ডেস্ক রিপোর্ট : মহাসড়ক অবৈধ দখলে থাকলে তা প্রশস্ত করে কোন লাভ নেই এমন মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেছেন, রাস্তায় যত্রতত্র বাস, ট্রাকসহ বিভিন্ন দোকান ও মালামাল রেখে দখল হয়ে আছে। সড়ক যদি দখলই হয়ে যায়, তবে রাস্তা চার লেন, আট লেন বা বার লেন করেই কী লাভ। এজন্য তিনি স্থানীয় প্রশাসনকে উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশ দিয়ে বলেন, দু’দিন আগে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় গিয়ে দেখি, সেখানে ফোরলেন করেও মানুষ কোন ফল পাচ্ছে না। কারণ গাড়ি রেখে রাস্তা দখল করে রাখা হয়েছে। সোমবার দুপুরে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চারলেন উন্নীতকরণ কাজ পরিদর্শন করতে এসে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, যানজট নিরসনে খাদ্যদ্রব্য, ঔষধপত্র, জ্বালানী ও পোশাক শিল্প কারখানার ভারীপণ্যবাহী যানবাহন ছাড়া কাঠ, সিমেন্ট, রডসহ অন্যান্য ভারীপণ্যবাহী গাড়ি (যেমন-ট্রাক, কাভার্ডভ্যান ইত্যাদি) ঈদের আগে তিন দিন ঈদের পরে দু’দিন বন্ধ রাখা হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন নেতা, শ্রমিকদের সহায়তা চেয়ে তিনি সংশিøষ্ট কর্তৃপক্ষকে গাড়ি চালানোর নিয়ম নিয়ে চালক ও শ্রমিকদের কাউন্সিলিংয়েরও পরামর্শ দেন। ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বাংলাদেশে সড়ক ও জনপথের যে রাস্তাগুলো আছে সেগুলো সচল হবে, যানবাহন চলাচলের উপযোগী হবে এবং মানুষের দুর্ভোগ সহনীয় পর্যায়ে নেমে আসবে। আমার বিশ্বাস ঈদে মানুষের কষ্ট গতবারের চেয়ে এবার কম হবে।

মহাসড়কে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা প্রসঙ্গে মন্ত্রী বলেন, একমাত্র গাজীপুরেই মহাসড়কের অবৈধ অটোরিকশা মহাসড়কে চলাচল করে। স্থানীয় প্রশাসনকে ওই যান চলাচল বন্ধের নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় চারলেন প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, উপ-প্রকল্প পরিচালক কর্নেল জোবায়ের সালেহীন, সড়ক ও জনপথের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব হোসেন খান, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাবুদ্দিন আহমেদ, গাজীপুর ট্রাফিক বিভাগের সহকারি পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud