পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ফেরদৌসসে’র নাইকা শায়লা সাবি

Posted on July 11, 2014 | in বিনোদন | by

Priya_Tumi_1_370681873বিনোদন ডেস্ক: ‘চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১২’ প্রতিযোগিতায় শীর্ষ দশে ছিলেন শায়লা সাবি। তার নাচ ও অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে বিচারকের আসনে বসা ফেরদৌস তাকে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। এ ঘটনার কয়েক মাসের ব্যবধানে সত্যি হলো সেটা। ফেরদৌসের সঙ্গে ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবিতে জুটি বাঁধলেন তিনি। এর মধ্য দিয়ে রূপালি পর্দায় অভিষেক হচ্ছে তার। আসন্ন রোজার ঈদে যমুনা ব্লকবাস্টার ও বলাকা সিনেওয়ার্ল্ডে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবিটি। একই সময়ে চ্যানেল আইতে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

শায়লা সাবি বললেন, ‘ফেরদৌস স্যার বলেছিলেন; ‘আমার সাথে ছবি করবে? আমি যদি তোমার নায়ক হই তাহলে ছবিতে অভিনয় করতে চাও?’ জানতাম না তার সঙ্গে অভিনয়ের ¯^প্ন সত্যি হবে।’ শায়লা সাবির নানাবাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। নানাবাড়িতে দল বেঁধে নাচতেন। মঞ্চেও অভিনয় করতেন। তার ভাষ্য, ‘কখনও ভাবিনি চলচ্চিত্রে অভিনয় করবো। এ ছবির গল্পটি অসাধারণ। এখানে আমার চরিত্রের নাম মতিমালা। চরিত্রটি ফুটিয়ে তুলতে মনপ্রাণ ঢেলে কাজ করেছি।’

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও গীতালি হাসান পরিচালিত ‘প্রিয়া তুমি সুখী হও’ ছবিতে আরও আছেন সোহেল রানা ও সুচরিতা। এরই মধ্যে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ ছবিতেও অভিনয় করেছেন শায়লা সাবি। এখানে তাকে দেখা যাবে নাম ভ‚মিকায় ঘাসফুল। এখন ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সম্ভাবনাময়ী এই অভিনেত্রী ছোটপর্দায়ও কাজ করছেন। আসছে রোজার ঈদে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘চৌধুরী খালেকুজ্জামানের বিশ্ব রেকর্ড’ এবং আকরাম খানের ‘সমান্তরাল’ নাটকে দেখা যাবে তাকে। ১১ জুলাই দুপুরে চ্যানেল আইতে প্রচার হবে টেলিছবি ‘বধূ বিজয়’। এতে তার সহশিল্পী সাজ্জাদ। অভিনয় করলেও পড়াশোনাকেও গুরুত্ব দিচ্ছেন শায়লা সাবি। এ বছর লেফট্যানেন্ট শহীদ আনোয়ার গার্লস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud