April 26, 2026
নতুন কুঁড়ি’র সাবরীন সাকা মীমের কথা মনে আছে নিশ্চয়ই। এটিএন নিউজে এখন প্রায়ই খবর পড়তে দেখা যায় তাকে। এই চ্যানেলে প্রতি শুক্রবার ৭টা ১৫ মিনিটে ‘বক্স অফিস’ও উপস্থাপনা করেন তিনি। অভিনয় করছেনই না বলা চলে। তবে আসন্ন রোজার ঈদে তার অভিনীত একটি টেলিছবি প্রচার হবে বিটিভিতে। এর মধ্য দিয়ে বিটিভিতে দীর্ঘদিন পর কোনো টেলিছবি প্রচার হবে। টেলিছবিটির নাম ‘সোনালী বাদল স্বপ্ন’। লিখেছেন ড. মমতাজউদ্দীন আহমদ, প্রযোজনায় মাহফুজা আক্তার। এতে মীমের সহশিল্পী মীর সাব্বির, শংকর সাঁওজাল (১০ বছর পর) প্রমুখ। ঈদের দিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে এটি।
টেলিছবিটি নিয়ে মীম বললেন, ‘৪-৫ মাস আগে এর কাজ করেছিলাম। গল্পটা ভালো। আমিও কাজ করে আনন্দ পেয়েছি। প্রযোজক মাহফুজা আক্তার অনেক সহযোগিতা করেছেন আমাকে।’ এদিকে বিটিভির ঈদের অনুষ্ঠান ‘বৃত্তের বাইরে’ উপস্থাপনা করেছেন মীম। এটাও মাহফুজা আক্তারের প্রযোজনায় তৈরি হয়েছে। এটি প্রচার হবে ঈদের পরদিন।