পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রূহ আফজা দিয়ে ভিন্নধর্মী রোজ লেমোনেড

Posted on July 10, 2014 | in লাইফস্টাইল | by

pink_0রমজানের দিনে অনেক বাড়িতেই নিয়মিত পান করা হয় রূহ আফজার শরবত। সেই একই রূহ আফজার শরবত খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন? চাই ভিন্নধর্মী কিছু? তাহলে আজকের এই রেসিপিটি কেবল আপনার জন্যই। ঝটপট মাত্র ১০ মিনিটে তৈরি করে ফেলুন রূহ আফজা দিয়ে একটি ভিন্নধর্মী লেমোনেড। কেবল ইফতারে নয়, পার্টিতেও এই পানীয়টি সকলের মন কাড়বে।

উপকরণঃ
লেবুর রস ১/৪ কাপ
চিনি আধা কাপ
স্প্রাইট/সেভেন আপ ১ ক্যান
গোলাপি ফুড কালার (ইচ্ছা, রূহ আফজা দিলে লাগবে না)
রূহ আফজা (স্বাদ মত), রূহ আফজা না থাকলে গোলাপি রঙ ও রোজ এসেন্স দিতে হবে।
বরফের টুকরা ৫/৬টি
স্লাইস করা লেবু ১ টুকরা (সাজানোর জন্য)

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে এক কাপ পানি, আধা কাপ চিনি ও এক চিমটি লবণ চুলায় দিয়ে ভালো করে মিশিয়ে সিরাপ তৈরি করুন।
সিরাপ চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠাণ্ডা করে নিন।
সিরাপে ১/৪ কাপ তাজা লেবুর রস দিন।
পছন্দ মতো পরিমাণে রূহ আফজা মিশিয়ে নিন ভালো করে।
পুরো মিশ্রণটির সমপরিমাণ স্প্রাইট/সেভেন আপ মিশিয়ে নিন।
বরফের টুকরা, স্ট্র ও লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে নিন।
পরিবেশন করুন মজাদার রোজ লেমোনেড।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud